শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় চায়ের রাজধানী শ্রীমঙ্গল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা ও কুয়াশা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর)।

সকাল ৯টায় এখানে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় এই তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। গতকাল সোমবারও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান। তিনি বলেন, আজ শ্রীমঙ্গলে ৮ দশমিক দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে।

 

চায়ের রাজধানী শ্রীমঙ্গল শহর ও শহরের বাইরে সন্ধ্যার পর তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়। শীতের তীব্রতা বাড়ায় চা বাগান ও হাওরাঞ্চলের নিম্ন আয়ের মানুষরা পরেছেন বিপাকে।

তিনি আরও বলেন, শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া এ অঞ্চলের হাজারো মানুষ। শীতার্ত এসব খেটে খাওয়া মানুষের শীত নিবারণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবানদের পাশে থাকা নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

উল্লেখ্য, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, এবছর ১০ হাজার কম্বল ও দুই দফায় ২১ লক্ষ ও সাড়ে ২৭ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে এগুলো বিতরণ শুরু হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ