বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দারুল উলূম বনশ্রী মাদরাসায় আসছেন মুফতি আমিন পালনপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বনশ্রীতে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদরাসায় আসছেন উপমহাদেশের শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস মুফতি আমিন পালনপুরী।

২১ জানুয়ারি মঙ্গলবার প্রতিষ্ঠানটির ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী ও খতমে বুখারী উপলক্ষে তিনি বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন।

মাদারাসটির মুহতামিম বিশিষ্ট ইসলামিক আলোচক মাওলানা ইয়াহইয়া মাহমুদ সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

ওই দিন বাদ জোহর অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দারুল উলুম বনশ্রী মাদরাসা ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে থাকবেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন।

এছাড়া আলোচনা রাখবেন মুফতী ওমর ফারুক সন্দিপী, হযরত মাওলানা নজির আহমদ (টঙ্গী), সুলতানুল ওয়ায়েজীন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়্যুবী প্রমুখ উলামায়ে কেরাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ