বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফুল ভালোবাসতেন নবীজী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফুল

|| হুমায়ুন আইয়ুব ||

ফুলে প্রেম আছে, আছে আনন্দ বেদনার ছবি। মমতা ও ভালোবাসার রঙে কাছে টানার জাদুও আছে। ফুল কথা বুঝে মানুষের, বুঝে মানুষের ভাষা, স্বপ্ন ও চাহিদা। মানুষ বুঝে ফুলকে, ভালোবাসে বাগানের পুষ্পকলি। পৃথিবীতে ছড়িয়ে আছে অনেক মানুষ, ফুলের মানুষ, মানুষের ফুল।

আরবের মরুতে ধু ধু বালির জমিনে একজন ফুলের মানুষ এসেছিলেন। ফুলের খোশবু, ফুটন্ত ফুলের ঘ্রাণে মুগ্ধ হয়েছিলেন তিনি। ফুলের প্রতি ছিল তার প্রাণের টান। ফুল-প্রেমিক নবী মুহাম্মদের ভাষা থেকে আবু উসমান আন নাহদি বলেন, রাসূল সা. বলেছেন- ‘যদি কাউকে ফুল উপহার দেয়া হয় সে যেন তা ফিরিয়ে না দেয়। কেননা তা জান্নাত থেকে আনা হয়েছে।’ তিরমিজি ২য় খণ্ড ১০৭ পৃষ্ঠা

হাদিসের শ্রেষ্ঠতম গ্রন্থ বুখারি শরিফে উল্লেখ আছে রাসুল সা.- এর অভ্যাস ছিল কেউ তাকে ফুল উপহার দিলে তিনি তা ফিরিয়ে দিতেন না। নবীজি সা. হাফেজ ও কুরআন পড়ুয়াকে ফুলের সঙ্গে উপমা করেছেন। জান্নাতের রূপ সৌন্দর্য সবুজ সতেজ বাগ-বাগিচার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যখন উপযুক্ত ব্যক্তি জান্নাতের দরজার কাছে যাবে তখন মন জুড়ানো চোখ ধাধানো একটি ফুল দেখতে পাবে। সে ফুলের ঘ্রাণে মুগ্ধ হবে। সে অপলক দৃষ্টিতে নীরব মনে চেয়ে থাকবে। বুখারি ১ম খণ্ড ১১১ পৃষ্ঠা

আল্লাহ সুন্দর, ভালোবাসেন সুন্দরকে। ফুল সুন্দর বলেই ফুল ভালোবাসতেন নবীজি। একজন কবি বলেছেন-

‘জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি
জোটে যদি মোটে দুইটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগি।’

ফুলের নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা.-এর ফুলপ্রেমের কথা আরো স্পষ্ট হয় বুখারি শরিফের দ্বিতীয় খণ্ডের ৯৫০ পৃষ্ঠায় চোখ রাখলে। হজরত আবু সাইদ বলেন রাসুল সা. বলেছেন- আমার খুব আশঙ্কা হচ্ছে আল্লাহ তায়ালা তোমাদের জন্য জমিনের বরকত বন্ধ করে দেবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাস করলেন হুজুর জমিনের বরকত কী? হুজুর সা. বললেন- জমিনের ফুল, বাগানের কলি।

উত্তপ্ত মরুর পাহাড়-পর্বত আর ধু-ধু বালির জমিনে জন্ম নেয়া নবীজির হৃদয়ে ফুলের প্রতি এতো ভালোবাসা, কথায় কথায় ফুলের উপমা দেয়া, আমাদের প্রতি কি ফুলের মানুষ হওয়ার ইঙ্গিত বহন করে না? ফুলের সৌন্দর্য মানুষকে পবিত্র হতে প্রেরণা  জোগায়। তাই আমাদের উচিত, আমরা যেন ফুলের মতো সুন্দর হই। ফুল প্রেমিক হই। প্রেমিক হয়ে এ সমাজ বদলে দিই।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ