শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

পথচারীদের মাঝে মাদানী মজলিস বাংলাদেশের ঠান্ডা পানি বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঢাকার রামপুরার ব্যস্ত ওয়াপদা রোডে দুপুর সাড়ে বারোটায় যখন গরমে পুড়ছিল শহর, তখন তৃষ্ণার্ত পথচারীদের হাতে এক বোতল ঠান্ডা পানি তুলে দিলো মাদানী মজলিস বাংলাদেশ।

১৪ মে’র ওই দুপুরে সংগঠনটির সদস্যরা প্রায় ৬০০ পথচারী ও রিকশাচালকের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি বিতরণ করেন। এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুফতী নাজমুল হাসান, মুফতী সিফাত উল্লাহ, মুফতী আব্দুল্লাহ ইউসুফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ঠান্ডা পানির এই ছোট্ট আয়োজন যেন এক ফোঁটা শান্তির বাতাস হয়ে ছুঁয়ে গেল রাজপথের ক্লান্ত মানুষদের। কারও হাতে রিকশার হ্যান্ডেল, কারও কাঁধে বাজারের ব্যাগ—কিন্তু সবার চোখেই ছিল একইরকম কৃতজ্ঞতা।

সংগঠনটির সভাপতি শায়খ মুফতী হাফীজুদ্দীন (হাফিযাহুল্লাহ) এর দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়। মানবিক কার্যক্রমে মাদানী মজলিস ইতিপূর্বেও ছিল সক্রিয়—বন্যার্তদের সহায়তা, বস্ত্র ও ইফতার বিতরণ, মাদকবিরোধী সচেতনতায় ভূমিকা রেখেছে তারা।

গরমের দিনে একটি বোতল ঠান্ডা পানি যে কতটা স্বস্তির হতে পারে—তা জানে শুধু সেই রিকশাচালক, যে ক্লান্ত গলায় বলেছিল, “আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ