বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুফতি মিজানুর রহমান সাঈদ আন্তর্জাতিক ইসলামী ফিকাহ একাডেমির সদস্য নির্বাচিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি

আন্তর্জাতিক ইসলামী ফিকাহ একাডেমির (আইআইএফএ) কাউন্সিলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, প্রধান মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ মনোনীত হয়েছেন। এ উপলক্ষে একাডেমির মহাসচিব অধ্যাপক কুতুব মুস্তফা সানো স্বাক্ষরিত অভিনন্দনপত্র গত ৪ মে, ২০২৫ তারিখে কাতার দোহায় একাডেমির সাংগঠনিক সভায় প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আইআইএফএর সাধারণ সচিবালয় থেকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এ বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে এই অভিনন্দনপত্র পাঠানো হয়েছে। অভিনন্দনপত্রে শাইখ মিজানুর রহমান সাঈদের মনোনয়নে সন্তোষ প্রকাশ করে তাকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী আইন ও ফিকাহ গবেষণার ক্ষেত্রে অবদান রাখার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

অভিনন্দনপত্রে বলা হয়, "আমরা বিশ্বাস করি, আপনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সম্পূর্ণ যোগ্য এবং পূর্বসূরীদের পথ অনুসরণ করে উত্তম উত্তরসূরী হিসেবে দায়িত্ব পালন করবেন। সর্বশক্তিমান আল্লাহ আপনার পদক্ষেপকে সুপথে পরিচালিত করুন এবং দ্বীন ও দুনিয়ার সর্বোত্তম কল্যাণ দান করুন।

এ উপলক্ষে দেশের বিভিন্ন আলেম-উলামা ও ইসলামী সংগঠন মুফতি মিজানুর রহমান সাঈদকে অভিনন্দন জানিয়েছেন এবং তার জন্য দোয়া কামনা করেছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ