বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আসসুন্নাহর পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনের যুগপৎ উদ্যোগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

ইট-পাথরের এই যান্ত্রিক শহরে বসবাসরত অধিকাংশ মানুষেরই স্বপ্ন থাকে একটি ফলের বাগানের। কিন্তু স্থান ও সময়ের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না অনেকের পক্ষেই। তবে আপনি চাইলে এখন সামান্য অর্থ ব্যয়ে গ্রামে বসবাসরত দরিদ্র, অথচ প্রকৃতিপ্রেমী কারও জন্য একটি পূর্ণাঙ্গ ফলের বাগান উপহার দিতে পারেন—যা হয়ে উঠবে সদকায়ে জারিয়ার অসাধারণ এক মাধ্যম।

এই ব্যতিক্রমী উদ্যোগটি মূলত দুই দিকেই সুফল বয়ে আনে। একদিকে দরিদ্র ও কৃষিনির্ভর জনগোষ্ঠী স্বনির্ভর হওয়ার সুযোগ পায়, অন্যদিকে ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, অক্সিজেন উৎপাদন এবং খাদ্য নিরাপত্তায় ইতিবাচক অবদান রাখা যায়। 

এই বর্ষায় সংগঠনটি দিচ্ছে বাগান উপহারের সুযোগ, যার আওতায় বিভিন্ন পরিমাণ অর্থ দিয়ে গঠিত হবে ছোট, মাঝারি ও বড় পরিসরের ফলের বাগান। এতে থাকবে আম, লিচু, লেবু, পেয়ারা, আমড়াসহ নানা জাতের উপকারী ফলগাছ।

অর্থ বিনিয়োগ ও উপহার প্যাকেজ সমূহ:
- ২০টি ফলদ গাছের একটি বাগান: ২,০০০ টাকা  
- ৫০টি ফলদ গাছের একটি বাগান: ৫,০০০ টাকা  
- ১০০টি ফলদ গাছের একটি বাগান: ১০,০০০ টাকা  
- ১টি ফলদ গাছ: ১০০ টাকা

চাইলেই আপনি যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবেও দিতে পারবেন। শুধু বাগান নয়, উদ্যোগের আওতায় বিভিন্ন মসজিদ ও মাদরাসার আঙিনায়ও বৃক্ষরোপণ করা হবে।

একটি গাছ শুধু ছায়া দেয় না—দেয় খাদ্য, অক্সিজেন, কর্মসংস্থান এবং অনাগত ভবিষ্যতের জন্য উপহার। তাই এই বর্ষায় আপনি হতে পারেন এক বা একাধিক গাছের অভিভাবক, আর একটি দরিদ্র পরিবার কিংবা প্রতিষ্ঠান পেতে পারে সবুজের ছোঁয়ায় বদলে যাওয়ার সুযোগ। এটি হবে আপনার জন্য সদকায়ে জারিয়া, তাদের জন্য জীবিকার সম্ভাবনা, আর পরিবেশের জন্য এক চিরন্তন আশীর্বাদ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ