শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা

হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও  উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হল।
 
এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৮ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ জন। 

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২৫ জন, চট্টগ্রামে ১২৯, ময়মনসিংহে ৯৬, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭১, খুলনায় ৬৩ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৩৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬০ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, চট্টগ্রামে ২৩১, বরিশালে ১৪৮, সিলেটে ১৪৫, খুলনায় ১১০, ময়মনসিংহে ৮৮, রংপুরে ২৭ ও রাজশাহীতে ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ