মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

রমজানে নিরীহ মানুষকে হয়রানি করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fajle-bari masudঢাকা : সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাস দমন অভিযানে দেশব্যাপী অনেক সাধারণ মানুষ ও গ্রেফতার এবং হয়রানীর শিকার হচ্ছে। এতে নিরীহ ও সাধারণ মানুষের মাঝে এক ধরণের ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে সাধারণ ও নিরীহ মানুষকে গ্রেফতার ও হয়রানি বন্ধের জোর দাবি জানান।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে বর্তমান পরিস্থিতি ও রমজানের পবিত্রতা রক্ষার্থে করণীয় বিষয়ে নগর কার্যালয়ে আজ বিকেলে মহানগর উত্তর ও থানা প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মুহাম্মদ মোশাররফ হোসেন, জয়েন্ট সেক্রেটারী মুহা. আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, পবিত্র রমজান মাস ইবাদত ও সৌহার্দ্য-সম্প্রীতির মাস। অথচ বর্তমান পরিস্থিতিতে মানুষ এক ধরণের উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে। দেশব্যাপী চলছে হত্যাকান্ড ও অরাজকতা। এ হত্যাকান্ডের শিকার হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ নানা পেশার মানুষ। কিন্তু এ পর্যন্ত কোন হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার হয়নি। অপরাধের বিচার না হলে অপরাধীরা আরো উৎসাহিত হয়। সুতরাং সাঁড়াশি অভিযানের নামে নিরীহ মানুষ হয়রানী ও গ্রেফতারকে কেন্দ্র করে জনমনে যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে তা দূর করতে হবে এবং সকল হত্যাকান্ড বন্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ