শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

islami-bank-iftar-lrg20160614173259 copyআওয়ার ইসলাম ডেস্ক : ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘রোজা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকটির ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান। অন্যান্য আলোচকদের মধ্যে ‍ছিলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম আযীযুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ ও মাসজিদ আত-তাকওয়া, ধানমন্ডির খতিব আল্লামা সাইয়্যেদ জুলফিকার জহুর।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও নিম্ন আদালতের বিচারক, কূটনীতিক, শিল্পপতি, ব্যবসায়ী, সিনিয়র ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামাসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার সভাপতির ভাষণে বলেন, ‘বহুমুখী আর্থিক সেবা, প্রয়োজনীয় খাতে বিনিয়োগ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা ও গরিব জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন এ ব্যাংকের লক্ষ্য।’

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ