শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সন্ত্রাসীরা একজন নারীকে জিম্মি করে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় ব্যবসায়ী শরিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাভারের আশুলিয়ায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়ির পরিবারের সদস্যদের জিম্মি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি। খবর পেয়ে জিম্মি সদস্যদের উদ্ধারে পুলিশ ফাঁকা গুলি করে। এ সময় পুলিশকেও লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে শুটার বাপ্পি।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুপুরে জামগড়া এলাকার ব্যবসায়ী শরিফ মিয়ার কাছে চাঁদা দাবি করে এবং তার বাড়ির নিরাপত্তা প্রহরীসহ পরিবারের সব সদস্যদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিম্মি সদস্যদের উদ্ধার করতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জিম্মি সদস্যদের ঢাল হিসেবে ব্যবহার করে শুটার বাপ্পীও বেশ কয়েক রাউন্ড পালটা গুলি ছুড়ে ওই বাড়ির কেয়ারটেকার নারীকে জিম্মি করে কৌশলে পালিয়ে যায়।  বাপ্পীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়। কিন্ত সন্ত্রাসীরা কৌশলে বাড়ির পেছন দিক দিয়ে পুলিশের ওপর গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। শুটার বাপ্পিসহ সব সহযোগীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।  

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ