শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রমজানের প্রিয় মুখ সাহের লুদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saher ludyওমর শাহ : পাকিস্তানের টিভি চ্যানেলে রমজান উপলক্ষে থাকে বিশেষ আয়োজন ও রমজানের নানা অনুষ্ঠান। প্রতিটি টিভি চ্যানেলের অনুষ্ঠানই দর্শকদের কাছে জনপ্রিয়। প্রতিটি অনুষ্ঠানই সাত থেকে আট ঘণ্টা সম্প্রচার করা হয়ে থাকে। মূলত সাহরি ও ইফতারের সময় এসব অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

‘টিভি ওয়ান’ ও ‘নিউজ ওয়ান’ এ দুটি চ্যানেলও ‘ইশকে রমজান’ নামে দুটি শো সম্প্রচার করে। যার উপস্থাপক সাহের লুদী। সাহের তার উপস্থাপনায় পাকিস্তানিদের কাছে এক জনপ্রিয় ও পরিচিত মুখ।

সম্প্রতি এক সাক্ষৎকারে সাহের বলেন, ইশকে রমজানের উদ্দেশ্য সততা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ভালবাসা ও ধর্মীয় সম্প্রীতি ছাড়া আর কিছুই নয়। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে সহনশীলতার সবক দিই।

ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে সাহের লুদী বলেন, কারও মনে আঘাত করা আমাদের লক্ষ নয়, আমরা মানুষের মাঝে রমজানের প্রতি ভালবাসার বার্তা পাঠাই। এ অনুষ্ঠান সততা ও সহনশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ। সবচেয়ে বড় কথা হচ্ছে, এ প্রেমের বার্তা শুধু পাকিস্তানিদের জন্য নয়, সব মুসলিম দেশ ও মুসলিম উম্মহ এর জন্য।
‘ইশকে রমজান’

‘ইশকে রমজান’ পাকিস্তানের খুবই জনপ্রিয় একটি ‘টিভি শো’। প্রতিদিন হাজার হাজার দর্শক অনুষ্ঠানটিতে সরাসরি অংশ গ্রহণ করে থাকেন। দর্শকদের আনন্দ দেওয়ার জন্য হাসি কৌতুকেরও প্রতিযোগিতা হয়ে থাকে। এর বিজয়ীদের দেওয়া হয় মূল্যবান পুরস্কার। পুরস্কার তালিকায় থাকে গাড়ি, মোটর সাইকেল, ওমরার টিকেট, ওমরার প্যাকেজও। সেই সঙ্গে ঝাকঝমক ও সুস্বাদু ইফতার থেকেও বঞ্চিত হন না দর্শকরা। সূত্র : ভয়েস অব আমেরিকা
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ