শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৯জনের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 imam9জাকারিয়া হারুন: সৌদি আরবে স্থানীয় এক মসজিদের ইমাম ও কয়েকজন মুসলমানের উদারতা দেখে ইসলাম গ্রহণ করলেন নয়জন চীনা নাগরিক।

মসজিদের ইমাম ড. ওয়ালিদ আজাজি বলেন, তারা কয়েকজন চীনা শ্রমিককে মসজিদের পাশে কার্টনের মধ্যে ঘুমাতে দেখেন।

কয়েকজন মুসলিমের সহযোগিতায় ওই শ্রমিকদের মসজিদের বাগানের পাশে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেন মসজিদের ইমাম।

অমুসলিম হওয়ায় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে এমনটা ভেবে ভয়ে ত্রস্ত ছিলেন ওই শ্রমিকরা। কিন্তু তাদের সঙ্গে সম্পূর্ণ উদার ভ্রাতৃসুলভ আচরণ করা হলে তারা বিস্মিত হন।

এছাড়া ওই ইমাম শ্রমিকদেরকে তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ এবং দেশে ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রাখেন।

ইমাম ড. আজাজি জানান, নয় মাসের বেতন না পেয়ে এবং দুর্ব্যবহারের কারণে ওই শ্রমিকরা তাদের কোম্পানি ছেড়ে আসেন। তারা অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছিলো। এতে সৌদি আরবের ভাবমর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়।

তবে ইমাম ও অন্য মুসলমানদের আচরণে ওই শ্রমিকদের ভুল ধারণা দূর হয়। তাদের কাছে ইসলামের সঠিক মর্মবাণী এবং সত্যিকার মুসলমানের  মহান চরিত্র তুলে ধরেন ইমাম।

মুসলমানদের হৃদ্যতাপূর্ণ আচরণে সন্তুষ্ঠ হয়ে ওই নয়জন চীনা শ্রমিক ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। তারা শুক্রবার প্রথম জুমা আদায় করেন।অচিরেই দেশে ফিরে যাবেন বলে জানান।

তাদের একজন বলেন, “আমরা খুব শিগগিরই আমাদের দেশে ফিরে যাচ্ছি। কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি নতুন ধর্ম এবং ওই মহান মানুষগুলোর কিছু মধুর স্মৃতি, যারা তাদের ভালো আচরণ, হৃদ্যতা ও ভদ্র ব্যবহারে এই মহান ধর্মের আলোয় আমাদের আলোকিত করেছেন।’

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ