মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

হাজীদের সেবায় প্রস্তুত মদিনা এয়ারপোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

modi naএম রবিউল্লাহ : ওমরাহ ও দর্শনার্থীদের সেবায় মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন সম্পূর্ণ প্রস্তুত। বিপুল পরিমান হাজীরা যাতে সহজে মহানবীর মসজিদ ভ্রমণ করতে পারেন সেই লক্ষ্যে নতুন এই বিমানবন্দর স্থাপন করা হয়েছে।

রমজান মাসে দেশ ও বিদেশের সাড়ে ৭ লাখ হাজী এখানে অনায়েসে অবতরণ করতে পারবেন। অপারেটিং কোস্পানি ‘টিবাহ’ এই বিমানবন্দর পরিচালনা করবে।
সরকারের সিনিয়র কর্মকর্তা ও প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিচালক প্রকৌশলী ওয়ালিদ আবু আনাক বলেন, ওমরাহ হাজীদের আসা-যাওয়া, প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখা, বিদেশের সঙ্গে লেনদেন করতে ব্যাংকের জন্য স্থান প্রস্তুত করা হয়েছে বিমানবন্দরে।
ওমরাহ যাত্রীদের জন্য আলাদা আন্তর্জাতিক ফ্লাইটের ব্যবস্থার অংশ হিসেবে এটি নির্মাণ করা হয়। এতে রয়েছে, ওমরাহ ও দর্শনার্থীদের জন্য পাসপোর্ট বিভাগ, কাস্টমস বিভাগ, ওমরাহ কোম্পানির অফিস ও মদিনার হজ কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি বিষয়ক দপ্তর।
এই বিমানবন্দরের মাধ্যমে ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদের সময় অপচয় যেমন হ্রাস পাবে তেমনি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ