রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

‘রেডিও হলির’ শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

radio holy ডেস্ক রিপোর্ট : ‘বিশ্বাসী সুরের অনুরণন’ এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করল অনলাইনভিত্তিক রেডিও ‘রেডিও হলি’। রোববার রাজধানীর মল্লিক মিলনায়তনে রেডিও হলির শুভ উদ্বোধন করা হয়।

রেডিও হলির নির্বাহী পরিচালক মোস্তফা মনোয়ারের ব্যবস্থাপনা ও সহ নির্বাহী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক বিশিষ্ট সাহিত্য ও সঙ্গীত ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী। এ এস এম মুয়াজ্জাম হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কবি আসাদ বিন হাফিজ, ফররুখ গবেষণা ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান, মাসিক নতুন কলম এর সম্পাদক কবি মোশাররফ হোসেন খান, স্বনামধন্য গীতিকার, সুরকার ও শিল্পী তাফাজ্জল হোসেন খান, নাট্যকার শাহ আলম নূর, কবি সোলায়মান আহসান, কবি আমিনুল ইসলাম, সসাস এর সাবেক নির্বাহী পরিচালক এ্যাড সাইফুর রহমান, শাহাদাতুল্লাহ টুটুল, আলমগীর হোসাইন, সাইফুল আরেফিন লেলিন, বরেণ্য শিল্পী মশিউর রহমান ও শিল্পী গোলাম মাওলা প্রমুখ।

প্রধান অতিথি মুস্তাফা জামান আব্বাসী তার বক্তব্যে বলেন, আমাদের সংস্কৃতির চারপাশ আজ বিষাক্ত। তাই যুব সমাজকে সুস্থ সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। আর এর বিকাশে রেডিও হলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। অতিথিবৃন্দ রেডিও হলির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ