মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পাকিস্তানে মোদির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13690832_1761855340697611_7858223578883424967_n copyআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে গণহত্যার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী মামলা করার অনুমতি প্রার্থনা করে পাকিস্তানের লাহোর হাইকোর্টে একটি আর্জি পেশ করা হয়েছে।

পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়েছে, পাক আইনজীবী রানা আবদুল হামিদ শুক্রবার এ আর্জি পেশ করেছেন।

আর্জিতে বলা হয়েছে, চলতি মাসের ৯ তারিখ থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশের গুলিতে অন্তত ৪৫ ব্যক্তি নিহত হয়েছে। হিজবুল মুজাহেদিনের তরুণ কমান্ডার বুরহান মুজাফফর ওয়ানি হত্যার প্রতিবাদে কাশ্মিরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার সময় তাদের ওপর গুলি চালানো হয়।

এতে আরো বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরে মৌলিক মানবিক অধিকার রক্ষায় ব্যর্থ হচ্ছে। বেসামরিক এবং নিরীহ কাশ্মিরবাসীর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করা হচ্ছে। এ ছাড়া, তাদের বিরুদ্ধে সহিংস কৌশল গ্রহণ করা হয়েছে।

আর্জিতে উল্লেখ করা হয়, ভারত সরকারের প্রধান হিসেবে কাশ্মিরে ভারতীয় বাহিনীর হত্যা ও সহিংসতার জন্য নরেন্দ্র মোদিই দায়ী।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ