মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

প্রথমবার হজ-ওমরাহ’র জন্য ভিসা ফি লাগবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi2আওয়ার ইসলাম: প্রথমবার হজ ও ওমরার জন্য ভিসা ফি না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। গত ৭ আগস্ট (রোববার) সৌদি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে পাস হয় নতুন এ আইন। চলতি বছরের অক্টোবর থেকে নতুন এ আইন কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পাস হওয়া নতুন নীতিতে কেউ প্রথমবার হজ বা ওমরাহ্ করতে সৌদি আরব আসতে চাইলে তাকে কোনো প্রকার ফি দিতে হবে না। দ্বিতীয়বার কেউ ওমরাহ্ বা হজ করতে চাইলে তাকে দুই হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ৪০ হাজার টাকা) ফি দিতে হবে।

নতুন এ ভিসা ফি তালিকায় দেখা যায়,  কোনো বিদেশি নাগরিক মাল্টিপল এক্সিট রি-এন্ট্রি ভিসা নিতে চাইলে প্রথম ছয় মাসের জন্য তিন হাজার রিয়াল, এক বছরের জন্য পাঁচ হাজার রিয়াল এবং দুই বছরের জন্য দিতে হবে আট হাজার রিয়াল।

এদিকে কোনো বিদেশি দুই মাসের জন্য সৌদি আরব ত্যাগ করলে দু’শ’ রিয়াল ফি দিতে হবে। তবে ইকামার মেয়াদ পর্যন্ত  সৌদি আরবের বাইরে থাকলে তাকে প্রতিমাসে দিতে হবে অতিরিক্ত ১শ’ রিয়াল।

তেল ছাড়া অন্যখাত থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনার অংশ হিসেবে সৌদি সরকারের এ নতুন ভিসা ফি নীতিমালা পাস করেছে সৌদি সরকার।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম বলেন, প্রথমবার ওমরাহ্ বা হজ করতে আসলে ভিসা বাবদ ইতিপূর্বে যে ফি দিতে হতো তা দিতে হবে না। তবে অন্যান্য আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে।

এইচএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ