শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাবিতে গাঁজা চাষ, ২ শিক্ষার্থী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gajaআওয়ার ইসলাম: এবার দুই নেতাকর্মীর বিরুদ্ধে গাঁজা চাষের অভিযোগ ওঠায় সংগঠন থেকে তাঁদের সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।

আজ শুক্রবার বিকেলে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. রইছ (সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন, ৪১ ব্যাচ) ও ছাত্রলীগকর্মী মো. রাসেল (রসায়ন, ৪১ ব্যাচ)।

এই দুই নেতাকর্মীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলে নিজেদের কক্ষের জানালার পাশে টবে গাঁজা চাষের সংবাদের প্রাথমিক সত্যতা পেয়ে সংগঠন থেকে তাদের সাময়িক বহিষ্কার করেছে শাখা ছাত্রলীগ।

এর আগে গতকাল বৃহস্পতিবার হেরোইন সেবনরত অবস্থায় দুই শিক্ষার্থীকে হাতেনাতে ধরে প্রশাসনের কাছে তুলে দেয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের সাময়িক বহিষ্কার করে পুলিশে সোপর্দ করেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ