শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oic

আওয়ার ইসলাম: ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো কার্যকর ভূমিকা পালন করতে ইসলামিক দেশগুলোর জোট ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে বাংলাদেশে সফররত ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ওআইসি মহাসচিবকে প্রধানমন্ত্রী বলেছেন, মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসে বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশে ওআইসির মহাসচিবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং এর প্রকাশের বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) ঘোষণা করেছি।’ সন্ত্রাসবাদকে তিনি বৈশ্বিক সমস্যা বলেও অভিহিত করেন। সন্ত্রাসীরা ইসলামের নামে সাধারণ মানুষকে হত্যার মাধ্রমে ইসলামের মর্যাদাই ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ইহসানুল করীমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি আরো জানিয়েছে, মানবাধিকার বিষয়ে এক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গত কয়েক বছর ধরে ইসরায়েল যেসব নারী, শিশু এবং নিরীহ মানুষ হত্যা করছে তখন কোনো মানবাধিকার সংস্থাকে আওয়াজ তুলতে দেখা যায় না।

বৈঠকে বিভিন্ন দেশের যুদ্ধ ও সহিংসতা প্রতিরোধে ওআইসির ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ