শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আপনার কান্না থামবে না: ফখরুলকে কামরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamrulআওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি-জামায়াত ছাড়ার পরামর্শ দিয়ে খাদ্যমন্ত্রী কামরুলইসলাম বলেছেন, ‘জামায়াত সন্ত্রাসী দল, তাদের সঙ্গ না ছাড়লে আপনাদের কান্না থামবে না। আপনার কান্না দেখেআমার দুঃখ হয়।

বুধবার শিল্পকলা একাডেমিতে আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় কামরুল এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘জামায়াত-বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে আর আমরা ছাড় দেব সেটা হবে না। সন্ত্রাসী যেই হোক না কেন কোনো ছাড় নয়।’

গতকাল এক সভায় সহযোগী সংগঠনের নেতাকমীদের ওপর নির্যাতন চলেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব
বলেন, বিএনপির নেতাকর্মীদেরকে পুলিশি নির্যাতনের কারণে ঢাকায় এসে হকারি বা রিকশা চালাতে হচ্ছে। এমন
কয়েকজনের সঙ্গে তার কথা হয়েছে। এই বক্তব্যের এক পর্যায়ে ডুকরে কেঁদে উঠেন মির্জা ফখরুল।

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কামরুল আহসান খান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ