মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

চীনের হোটেলে পাঁচ দেশের মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chin_hotelআওয়ার ইসলাম: চীনের আবাসিক হোটেলগুলোতে পাঁচটি দেশের নাগরিকে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ। চিনের প্রসিদ্ধ শহর জোয়াং এর পুলিশ শুক্রবার হোটেল মালিকদের এ নিষেধাজ্ঞা অনুসরণের তাগিদ দেন।

নিষিদ্ধ পাঁচ দেশের মধ্যে রয়েছে, পাকিস্তান, আফগনিস্তান, ইরাক, সিরিয়া ও তুরস্ক।

এক হোটেল কর্মী মিডিয়াকে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞার কোনো কারণ পুলিশ তাদের কাছে উল্লেখ করেনি।

ধারণা করা হচ্ছে জঙ্গিসম্পৃক্ততার কারণেই এ পাঁচটি দেশের নাগরিকদের ব্যাপারে এ নিষেধাজ্ঞা জারি করেছে চীনের পুলিশ।

হংকংয়ের পত্রিকা সাউথ চাইনা মর্নিং বলেছে, চীনের জোয়াং প্রদেশে গত সপ্তা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কারণেই নতুন এ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লো কং বলেছেন, এরকম নিষেধাজ্ঞার কথা তিনি জানেন না।

সূত্র: ডন উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ