রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নীলফামারীতে জমিয়ত নেতার ত্রান বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaa copy

 

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা থানার শুটিবাড়ী বাজারে ত্রান বিতরণ করেছেন জমিয়ত নেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম । নীলফামারীরর প্রায় ২০০ পরিবার বন্যার পানিতে ডুবে যায়। আল্লামা মঞ্জুরুল ইসলাম বন্যাদুর্গত ডিমলাবাসীকে ত্রান সামগ্রীর পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য ৫০ টি টিউবওয়েল ও টিউবওয়েলের অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, "ভারতের ফারাক্কাবাধ খুলে দেয়ার কারণে আজকে আমার দেশের মানুষ পানিবন্দী। পানিবন্দী মানুষের কান্নায় ভারী হচ্ছে আকাশ। কিন্তু দেখার কেউ নেই। অচিরেই এ বাঁধ বন্ধ করার জন্য আমি ভারত সরকারের কাছে আহবান জানাচ্ছি। আর বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে আপনি বন্যাদুর্গত মানুষের জন্য আশ্রয়স্থানের ব্যবস্থা করুন। মানুষের সাহায্যে এগিয়ে আসুন"।

ত্রান বিতরণেরর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা ৯ নং টেপাখড়ি বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম শাহীন, স্থানীয় জমিয়ত নেতা মাওলানা গোলাম আরশাদ, ডিমলা থানা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সেক্রটারী হাফেজ মাওলানা ফজলুর রহমান, রিয়াজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, জেলা যুব জমিয়তের নেতৃবৃন্দ, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ (মেম্বারগণ) ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমদ প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ