শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সরকারি বই বিক্রি, অভিযুক্ত মাদরাসা সুপার পলাতক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shariatpur govশরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় একটি আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের সরকারি কিছু বই বিক্রি করে দিয়েছেন ওই প্রতিষ্ঠানের সুপার।

শুক্রবার সকালে উপজেলার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাদরাসা সুপার ফখরুল ইসলাম আনসারী পলাতক রয়েছেন।

এ ঘটনায় গোসাইরহাট থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকতা।

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলা সদরের শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদরাসার চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণীর ৭০৫টি বই বৃহস্পতিবার বিকালে গোপনে বিক্রি করে দেন মাদরাসা সুপার ফখরুল ইসলাম আনসারী। শুক্রবার সকালে একটি নসিমনে করে বইগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় সামন্তসার বাংলাবাজার এলাকায় স্থানীয়রা গাড়িটি আটক করে। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন ঘটনাস্থলে এসে বইগুলো উদ্ধার করেন। ঘটনার পর থেকে মাদরাসা সুপার পলাতক রয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী বলে জানা গেছে।

গোসাইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন বলেন, মাদরাসা সুপার সরকারি বই বিক্রির বিষয়টি প্রথম পর্যায়ে স্বীকার করেছেন। কিন্তু বর্তমানে তিনি মোবাইল বন্ধ করে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে সরকারি বই বিক্রির অপরাধে থানায় লিখিত অভিযোগ করেছি।

গোসাইরহাট থানার ওসি (তদন্ত) সৈয়দ এমদাদুল হক বলেন, সরকারি বই বিক্রির লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বইগুলো বর্তমানে শিক্ষা কর্মকর্তার জিম্মায় রয়েছে।

এ বিষয়ে জানার জন্য মাদরাসা সুপার ফখরুল ইসলাম আনসারীর বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ