মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কুমিল্লায় বাড়ছে অবৈধ গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

cawআমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা

কুরবানির ঈদ যত ঘনিয়ে অাসছে ততোই যেন ব্যস্ততা বাড়ছে কুমিল্লার পশু ব্যবসায়ীদের। জেলার বিভিন্ন এলাকায় গবাদি পশু মোটাতাজাকরণ ও সৌন্দর্য বর্ধন ঘটানোর কাজে এখন ব্যস্ত সবাই। যেন দম ফেলার ফুসরত নেই কারো। সস্তা দামে গরু কিনে এনে স্বল্প দিনের মধ্যেই মোটাতাজাকরণের মাধ্যমে বেশি টাকা হাতিয়ে নেয়ার  হীন উদ্দেশ্যে মরিয়া হয়ে উঠেছে অসাধু পশু বিক্রেতারা। আর এ জন্য বেছে নিয়েছেন ভিটামিন ট্যাবলেট, পাম বড়ি এবং ভিটামিন ইনজেকশন।

খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা জেলার ১৬ উপজেলায় ছোট-বড় দুই হাজার ৬১৭টি এবং ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে ৮০ হাজার ৭৫৯টি খামারে তিন লাখ ৩১ হাজার ৫৩৫টি বিভিন্ন প্রজাতির গরু মোটাতাজাকরণের কাজ চলছে।

গরু মোটাতাজাকরণের বিষয়ে কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান জানান, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটাতাজা করার বিষয়ে জেলা প্রাণিসম্পদ অফিসের ও উপজেলাসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা পরামর্শসহ সবধরণের সহযোগিতা দিচ্ছেন।

তবে উপজেলা পর্যায়ে গড়ে মাত্র ২-৩ জন ভেটেনারি ফিল্ড অ্যাসিস্টেন্ট (ভিএফএ) দিয়ে খামার তদারকিতে হিমশিম খেতে হচ্ছে।

তিনি আরো জানান, কিছু অসাধু লোক অধিক লাভের আশায় নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য তিকর ঔষধ ও ইনজেকশন প্রয়োগের মাধ্যমে গরু মোটাতাজা করণের প্রক্রিয়া অবলম্বন করেছেন। তিনি ক্রেতাসাধারণদের এসব বিষয়ে সচেতনতার পরামর্শ দিয়ে বলেন, ক্রেতাসাধারণ সচেতন হলে খামারিরা নিষিদ্ধ উপায়ে গরু মোটাতাজাকরণ থেকে বিরত থাকতে বাদ্ধ থাকবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ