মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

এই প্রথম যুক্তরাষ্ট্রে মুসিলম বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abid-qureshiআওয়ার ইসলাম: এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একজন মুসলিম বিচারক হিসেবে নিয়োগ পেলেন। তার নাম আবিদ কোরেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি তাকে মনোনয়ন দিয়েছেন।

কেন্দ্রীয় বিচার বিভাগের জজ হিসেবে তার এই মনোনয়ন সিনেটে পাস হওয়ার পর থেকে কার্যকর হবে।

আবিদ কোরেশির জন্ম পাকিস্তানে। বিশ্বখ্যাত আইনি প্রতিষ্ঠান লাথাম ও ওয়াটকিন্স এলএলপির একজন অংশীদার এবং প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক জনস্বার্থবিষয়ক বিভাগের প্রধান তিনি। বিচারক পদে আবিদ কোরেশির মনোনয়ন ঘোষণা করার পর বারাক ওবামা বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালত বেঞ্চে কোরেশিকে মনোনয়ন দিতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস তিনি, ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার রেখে মার্কিন জনগণকে সেবা দেবেন’।

যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনগুলো আবিদ কোরেশির এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে। হার্ভাড বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার আবিদ কোরেশি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে আইন পেশায় জড়িত। ২০১২ সালে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘চ্যাম্পিয়ন্স অব জাস্টিস’ সম্মাননা লাভ করেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসির ‘সুপার ল ইয়ার’ হিসেবেও মনোনীত হয়েছেন এই আইনজীবী।

সূত্র: জিওটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ