মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

ঈদে হিন্দু স্বেচ্ছাসেবক, পুঁজায় থাকবে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Eid-Jamat-mymensingh-bg20160707114645আওয়ার ইসলাম: জঙ্গি ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে হবিগঞ্জের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে হিন্দু ধর্মের লোকজন। শহরের অনান্য বড় জামাতেও অনুরূপ স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে পুঁজায় স্বেচ্ছা সেবক হিসাবে কাজ করবে মুসলিম স্বেচ্ছা সেবকরা।

হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহিরের আহ্বানে প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। জানা যায়, ঈদের দিন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আসা-যাওয়ার পথে ২৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সব স্বেচ্ছাসেবককে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটি করে টি-শার্ট দেওয়া হবে। তাতে লেখা থাকবে ‘ঈদ মোবারক, স্বেচ্ছাসেবক’। প্রত্যেক স্বেচ্ছাসেবককে ব্রিফ করে দায়িত্ব ভাগ করে দেবে পুলিশ।

সংসদ সদস্য আবু জাহির বলেন, ‘ধর্মীয় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করতে আমি এই উদ্যোগ নিয়েছি। এতে সবাই সমর্থন করেছেন। দুর্গাপূজার সময় মুসলমানরাও অনুরূপ দায়িত্ব পালন করবে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ