মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বিএনপি নেতা হান্নান শাহ’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hannan-shahআওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ আর নেই।

সিঙ্গাপুরের  একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।  তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।

সিঙ্গাপুরে থাকা তার ছোট ছেলে শাহ রেজানুর হান্নানের বরাত দিয়ে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।  সিঙ্গাপুরে শাহ রেজানুর ছাড়াও আছেন তার ছোট মেয়ে শারমিন হান্নান।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে হান্নান শাহকে ভর্তি করা হয় র্যাফেলস্ হার্ট সেন্টারে।
গত ১৩ সেপ্টেম্বর দুপুরে ওই সেন্টারে চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন।

তখন শাহ রেজানুর জানান, অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহ’র হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়। বিকেলে করানো হয় এনজিওগ্রাম। অবস্থার উন্নতি হওয়ায় খুলে দেওয়া হয় লাইফ সাপোর্টও। কিন্তু তার ১৩ দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হান্নান শাহ।

বিএনপি চেয়ারপারসন ও মহাসচিবের শোক
এদিকে, বিএনপির এ প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক দু’টি শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন। খালেদা ও ফখরুল তাদের শোকবার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ