বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশ্মীর কোনোদিন ভারতের অংশ ছিলো না: নিবেদিতা মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nibedita-menonআওয়ার ইসলাম : কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। ভারত কোনোদিন ভারতের অংশ ছিলো না। বলপূর্বক কাশ্মীর ভূখণ্ড দখল করে রেখেছে দিল্লি দাবি করেছেন দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপিকা নিবেদিতা মেনন।

অধ্যাপিকা নিবেদিতা মেনন যোধপুর বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তরফ থেকে আয়োজিত ওই সভার আলোচ্য বিষয় ছিল ‘ইতিহাস পুনর্ব্যাখ্যা: জাতি, ব্যক্তি ও সংস্কৃতি।’
অধ্যাপিকা নিবেদিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলেছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয় এবং অবিলম্বে সিয়াচেন অংশ ভারতের ছেড়ে দেওয়া উচিৎ। এছাড়াও তিনি ভারতীয় সেনাদের উদ্দেশ্যে বলেছেন যে সেনাবাহিনীর সদস্যরা জীবন জীবিকার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। দেশের প্রতি তাঁদের কোনও দায় বা ভালোবাসা নেই।
নিবেদিতা মেননের এই ধরণের বক্তব্যের পরেই যোধপুর বিশ্ববিদ্যাল্য চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় এবিভিপি কর্মীরা। যার জেরে শুক্রবার বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিবেদিতা মেননের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন যোধপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরপি সিং।
অধ্যাপিকা নিবেদিতা মেননের সঙ্গে উক্ত সভার আয়োজক রাজশ্রী রানাভতের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে অভিযোগ। আয়োজক রাজশ্রী অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন। নিবেদিতা মেননের পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁকে ‘কাশ্মীর বিশেষজ্ঞ’ বলে উল্লেখ করেছিলেন রাজশ্রী।

নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপিকা নিবেদিতা মেনন। আরএসএস কর্মীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে পালটা অভিযোগ করেছেন জেএনইউ অধ্যাপিকা।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ