বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন ভিসা পেতে দিতে হবে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

visa_markinঅদূর ভবিষ্যতে বিদেশী নাগরিকদের ভিসা প্রদান করতে সোশ্যালমিডিয়ার পাসওয়ার্ড চাইতে পারে আমেরিকা!

মার্কিন হোম-গ্রাউন্ড সিরিউরিটির সেক্রেটারি জন কেলি সম্প্রতি এমনটিই জানিয়েছেন।

তিনি বলেন, আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা আরো মজবুত করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এক্ষেত্রে বোঝা যাবে যে, কোন বিদেশী নাগরিক দেশের জন্য ভবিষ্যতে আতঙ্ক হয়ে উঠতে পারে।

এদিকে আমেরিকায় নিষিদ্ধ হওয়া সাতটি মুসলিম দেশ ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন থেকে আগত নাগরিকদের উপর বিশেষ করে প্রযোজ্য হবে নিয়মটি।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সূত্রে খবর, বিদেশ থেকে আগত প্রতিটি নাগরিকের উপর আলাদা আলাদা করে নজর রাখা কঠিন মনে করেই এই পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। যার ফলে সেই সমস্ত বিদেশী নাগরিকদের সোশ্যালমিডিয়া আইডি ও পাসওয়ার্ড থাকলে যাতে তাদের গতিবিধির উপর নজর রাখা যায়। তবে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে যে বিদেশী নাগরিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আরো কড়া চেকিং শুরু করতে যাচ্ছে মার্কিন প্রশাসন, এই কথায় সেই বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন হোম-গ্রাউন্ড সিরিউরিটির সেক্রেটারি জন কেলি।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ