বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অবৈধ অভিবাসী তাড়াতে ট্রাম্পের নতুন পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

us_trump_oboidhaযুক্তরাষ্ট্রে কাগজপত্রহীণ বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদেরকে ধরতে নতুন করে দিক-নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। খবর বিবিসি

এর অংশ হিসেবে অপরাধের রেকর্ড আছে এমন অ-নিবন্ধিত অভিবাসীদের প্রথমে টার্গেট করা হবে।

সেই সঙ্গে খোঁজা হবে তাদের যারা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে।

প্রশাসন বলছে, এছাড়া যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদেরকে জন-নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এবং গ্রীন কার্ডধারীরা যে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়াবলী গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না।

তবে, যে সব শিশুকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল তারা একধরণের সুরক্ষা পাবে।

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার 'ড্রিমার্স অর্ডারে'র আওতায় শিশুরা এই সুরক্ষা পাবে।

নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আরো অতিরিক্ত দশ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ