শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সোস্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

SIBL-Logoপুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। গত বছরও কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

সোমবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১০ পয়সা। গত বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৯১ পয়সা। আগামী ৩০ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ