বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ছবিতে ‘অপারেশন টোয়াইলাইট’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে ‘অপারেশন টোয়াইলাইট’ সেনা অভিযানের বেশ কিছু ছবি প্রকাশ করেছে আইএসপিআর৷ ঐ বাড়িটি থেকে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে৷ ছবিতে আছে তাদের উদ্ধার অভিযানের কিছু মুহূর্ত৷ ডিডব্লিউ থেকে ছবিগুলো প্রকাশ করা হলো।

Bangladesch Razzia in Sylhet (Getty Images/AFP)

২৩ মার্চের ঘটনা
বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমার শিববাড়িতে ‘আতিয়া মহল’ নামের একটি পাঁচ তলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ৷ শনিবার সকালে সেখানে শুরু হয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের ‘অপারেশন টোয়াইলাইট’৷

Bangladesch Razzia in Sylhet (Getty Images/AFP)

জোড়া বিস্ফোরণ

সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার পরপরই কাছের পাঠানপাড়ায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়৷ বিস্ফোরণের শব্দ শুনে অভিযানস্থল থেকে পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে ছুটে যান৷ এরপর ঘটে দ্বিতীয় বিস্ফোরণটি৷ জোড়া বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়৷ র‌্যাবের গোয়েন্দাপ্রধানসহ অন্তত ৫০ জন আহত হন৷

Bangladesch Kommandos retten Residenten aus 'Atia Mahal' in Sylhets Shibbari (DW/ISPR)

প্যারা কমান্ডোর অভিযান

সবুজ রঙের দেয়াল ঘেরা আতিয়া মহলের দুটি বাড়ি৷ এসব বাড়িতেই জঙ্গি৷ তাদের হাতে জিম্মিদের উদ্ধারে অভিযানে ব্যস্ত সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা৷

Bangladesch Kommandos retten Residenten aus 'Atia Mahal' in Sylhets Shibbari (DW/ISPR)

জঙ্গিদের কাছে অস্ত্রশস্ত্র

বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের কাছে ‘স্মল আর্মস’, বিস্ফোরক ও আইইডি আছে বলে জানিয়েছে আইএসপিআর৷ ভবনের বিভিন্ন স্থানে তারা আইইডি পেতে রাখায় পুরো বাড়ি বিপদজনক অবস্থায় রয়েছে৷ এ কারণে অভিযানে সময় লাগছে বলে জানিয়েছে সেনাবাহিনী৷

Bangladesch Kommandos retten Residenten aus 'Atia Mahal' in Sylhets Shibbari (DW/ISPR)

আটকে পড়াদের উদ্ধার

শনিবার, অর্থাৎক ২৫শে মার্চ সকালে অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ওই বাড়িতে আটকেপড়া মানুষদের মধ্যে ৭৮ জনকে সেনাবাহিনীর কমান্ডোরা উদ্ধার করে আনেন৷ জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল জানিয়ে সেনা কর্মকর্তারা বলছেন, তাতে তারা পুরোপুরি সফল হয়েছেন৷

Bangladesch Kommandos retten Residenten aus 'Atia Mahal' in Sylhets Shibbari (DW/ISPR)

বৃষ্টির মধ্যেই মুক্তি

বৃষ্টির মধ্যেই জঙ্গি আস্তানা থেকে জিম্মিদের উদ্ধার করà