মুহাম্মদ ইসমাইল হোসেন : যুবকরাই জাতির নিয়ামক শক্তি। যে কোনো দেশ বা জাতি গঠনে, সমাজ বিনির্মাণে আদর্শ যুব শক্তির বিকল্প নেই। পৃথিবীর কোথাও, কোনো দেশে যুবকদের ভূমিকা ছাড়া কোনো সভ্য সমাজ গঠন হয় নি। কোনো বিপ্লব সফল হয় নি। কোনো আদর্শিক পরিবর্তন-পরিবর্ধন আসে নি। আমাদের দেশও এই ধারাবাহিকতার বাইরে নয়। ইতিহাসের সকল আন্দোলন সংগ্রাম সফল হয়েছে যুবকদের অংশগ্রহনের মধ্য দিয়ে। আমাদের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল ক্ষেত্রেই যুবকদের ভুমিকা ছিল অগ্রগণ্য।
কোনো সমাজ গঠন বা আদর্শিক পরিবর্তনের জন্য যেমন যুবকদের বিকল্প নেই, তেমনি সমাজ বা জাতি ধ্বংস করতেও যুগে যুগে যুবকরা ব্যবহৃত হয়েছে। জাগিগতভাবে কাউকে ধ্বংস করতে হলে, আদর্শিক, নৈতিক বা সাংস্কৃতিক