বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


যা বললেন আরবের দুই মেহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশনের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হয়ে গেল ওলামা মাশায়েখ সম্মেলন। এতে অতিথি হয়ে বাংলাদেশে এসেছেন আরবের দুই শায়েখ। একজন মক্কার মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির আল খুজায়েম অপরজন মদিনার মসজিদে নববীর ইমাম আবদুল মহসীন বিন কাশেম। সম্মেলনে অতিথির বক্তব্যে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করেছেন। এনটিভির সৌজন্যে তাদের বক্তব্যগুলো তুলে ধরা হলো।

মোহাম্মদ বিন নাসির আল খুজায়েম

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন মক্কার মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন নাসির আল খুজায়েম। তিনি বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশ ঐক্যবদ্ধভাবে লড়ছে। এই লড়াই আরো কার্যকরভাবে চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা সম্মেলনে যোগ দিয়ে মক্কা শরিফের ইমাম এ কথা বলেন।

মদিনার মসজিদে নববীর ইমাম আবদুল মহসীন বিন কাশেমও এই সমাবেশে বক্তব্য রাখেন। তাঁরা দুজনই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখেন। এই দুজনই বক্তব্য দেন আরবিতে। সঙ্গে সঙ্গে সেই বক্তব্য বাংলায় অনুবাদ করে দেন একজন।

সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলামের শিক্ষা নয় জানিয়ে মোহাম্মদ বিন নাসির আল খুজায়েম বলেছেন, যারা জঙ্গিবাদ ছড়াতে ইসলামের নাম ব্যবহার করছে, তাদের মুখোশ খুলে দিতে তার দেশের বাদশাহ কাজ করছেন।

মোহাম্মদ বিন নাসির আল খুজায়েম বলেন, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে মোবারকবাদ জানাচ্ছি, তাঁরা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন।’

ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মক্কা শরিফের ইমাম। তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) দুই দেশের সম্পর্ক স্থাপনে অনেক উত্তম পদক্ষেপ নিয়েছেন।… আমার বিশ্বাস এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক স্থাপিত হবে।’

‘আমাদের বাদশাহ অঙ্গীকার করেছেন, যেসব দেশে ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ ছড়ানো হচ্ছে তাদের মুখোশ খুলà