রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

সিলেটে আতঙ্ক ছড়ানো বস্তুটি বোমা নয়; স্কুল শিক্ষার্থীর দুষ্টুমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট শহরের শাহি ঈদগাহ এলাকায় স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সিঁড়ির নিচে বোমাসদৃশ বস্তু থেকে কয়েক টুকরো কাগজ আর দুটি বিদ্যুতের তার পাওয়া গেছে।

ঢাকা থেকে আসা বম্ব ডিসপোজল ইউনিট আজ বুধবার সকালে বোমাসদৃশ বস্তুটির ভেতর থেকে কাগজ ও তার উদ্ধার করেন।

পরে গণমাধ্যমের কাছে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী এবাদুর রহমান কৌতূহল করে এই দুষ্টুমি করেছে। সে সবাইকে উদ্বিগ্ন করতে চেয়েছে।

গতকাল রাতেই সে আমাদের কাছে বিষয়টি স্বীকার করেছে। এর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো কিছুর সম্পর্ক নেই।

গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচতলা স্কুলভবনের সিঁড়ির নিচে বোমাসদৃশ বস্তু দেখতে পায় কর্তৃপক্ষ। পরে তারা বিষয়টি র‍্যাবকে জানায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদে বের করে এনেছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তাদের ধারণা ছিল, এটা শক্তিশালী বোমা হতে পারে। কলেজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী বলেন, সকালে কলেজের পরিচ্ছন্নতাকর্মীরা বোমাটি দেখে আমাকে জানান। পরে আমি র‍্যাবকে অবগত করি।

আফগানিস্তানে ‘সবচেয়ে বড় বোমা’ ফেলল যুক্তরাষ্ট্র

আরও দুটি জেলাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ