রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ সোশ্যাল ইসলামী ব্যাংকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুনদের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। ‘অ্যাসিস্টেন্ট অফিসার (ক্যাশ)’ পদে এই নিয়োগ প্রদান করা হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসা সম্পর্কিত বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি স্নাতক পর্যায়ে ফলাফল থাকতে হবে সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০। মাইক্রোসফট অফিস ও এক্সেল চালনায় পারদর্শী হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

বয়স
আবেদনকারীর বয়স ৩০ এপ্রিল, ২০১৭ অনুযায়ী অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া
শিক্ষাজীবনের সব সনদপত্রের ফটোকপি ও সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্যাবলি সংবলিত জীবনবৃত্তান্ত ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, এসআইবিএল, হেড অফিস, সিটি সেন্টার ৯০/১, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০’। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৭ মে, ২০১৭ পর্যন্ত।

১৫ লাখেও হয়নি প্রহরীর চাকরি, শুনে জ্ঞান হারালেন বাবা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ