রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

আল্লামা আবুল ফাতাহ-এর জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঢাকা মালিবাগ জামিয়ার প্রবীণ মুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর জানাযা বাদ এশা মালিবাগে অনুষ্ঠিত হয়।

রাত ৯.৫০ মিনিটে অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেন আল্লামা নূর হোসাইন কাসেমি। এরপর তার লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহের বালিডাঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

জানাযায় অংশ নিতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে দেশের শীর্ষ আলেমদের ছুটে আসেন মালিবাগ জামিয়া প্রাঙ্গণে।

চলে গেলেন আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া

শীর্ষ তিন আলেমের মূল্যায়ন: কেমন ছিলেন আল্লামা আবুল ফাতাহ?

উপস্থিত উলামাদের কয়েকজন হলেন, মাওলানা আবদুল মতিন বিন হোসাইন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা লতিফ নিজামী, মুফতি মোহাম্মদ আলী, আল্লামা আনোয়ার শাহ, মুফতি উবায়দুল্লাহ ফারুক,মুফতি ফয়জুল্লাহ, মুফতি তৈয়ব হোসাইন, মাওলানা আব্দুল গাফ্ফার,মুফতি আবু ইউসুফ, মাওলানা আহমদুল হক, মাওলানা আবু মুসা, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা হারেছ মোহাম্মদ প্রমুখ।

আলোর মিনার আল্লামা আবুল ফাতাহ রহ.

জানাযাপূর্ব বয়ানে বক্তারা মরহুমের স্বর্ণালী কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বেফাকের ইতিহাসে তাঁর নাম স্বর্ণালী হয়ে থাকবে।তাঁর লিখনীই তাঁকে বাঁচিয়ে থাকবে। তিনি মরলেও কর্মে বেঁচে থাকবেন আমাদের মাঝে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ