রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাদ: প্রবীণমুহাদ্দিস, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের যুগ্মমহাসচিব আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহ. এর দাফন সম্পন্ন হছে।

আজ সকাল ০৯.৪৫ মিনিটে ময়মনসিংহ জেলা তারাকান্দা থানার অন্তর্গত বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গায় উনার নিজ গ্রাম সম্পন্ন হয়েছে।

দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়। উপস্থিত উলামাগণ দাফন পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।

ফুলপুর গোদারিয়া মাদরাসার শায়খুল হাদিস আল্লামা আবদুল খালেক এর সঞ্চালনায় এতে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন মুফতি আহমদ আলী, মাওলানা লাবীব আবদুল্লাহ, মুফতি আবদুস সালাম, মালিবাগ জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহ, মরহুমের ছোট ভাই মুফতি তৈয়ব, মাওলানা নজরুল ইসলাম, মরহুমের ছেলে মাওলানা সাজিদ, মাওলানা দেলোয়ার, মাওলানা খায়রুল ইসলাম সহ প্রমুখ ব্যাক্তিবর্গ।

মরহুমের জানাযা মালিবাগ জামিয়ায় গতকাল এশার নামাযের পর মালিবাগ মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ায় নিজ গ্রামে আর জানাযা হয়নি।

এ নিয়ে এলাকাবাসীর মাঝে আক্ষেপ লক্ষ করা গেলে, বৃহত্তর ময়মনসিহের প্রবীন আলেমেদ্বীন ময়মনসিংহের মিফতাহুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি আহমদ আলী এলাবাসীর উদ্দেশ্যে বলেন, জানাযা ফরযে কেফায়া এটা একবারিই পড়তে হয়,২য় জানাযার কোন নিয়ম নেই। তাই দ্বীনের জন্য আমরা নিজেদের ইচ্ছা কে মিটিয়ে দিব। দাফনের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ