বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপাবে আবিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থ পবিত্র আল-কুরআন। সেই হিসেবে সর্বাধিক কপিও ছাপা হয় আল কুরআনেরই । পবিত্র এই গ্রন্থ অনূদিত হয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষায়। বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে থাকলেও আল কুরআনের মূল ভাষায় তার জৌলুস ফুটে উঠে সবচেয়ে বেশি।

পৃথিবীর আনাচে-কানাচে এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাপক প্রচার ও প্রসারের স্বার্থে কাজ করে যাচ্ছে নাম না জানা অনেক ব্যক্তি, অনেক সংগঠন। তারই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক দেশ সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থা এই পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের ব্যাপক প্রচার ও প্রসারের স্বার্থে কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপানোর কথা জানিয়েছে।

গত ১৬ মে সংযুক্ত আরব আমিরাতের ধর্ম ও রাবওয়াহ সংস্থার প্রধান মুহাম্মাদ মাতার আল কায়বি-এর সঙ্গে সংস্থাটির প্রিন্ট ও বিতরণ বিভাগের নির্বাহী পরিচালক এবং কুরআন প্রিন্ট সেন্টার ‘মুহাম্মাদ বিন রাশিদ’-এর প্রতিনিধি ফয়সাল সালেম বিন হায়দার-এর মধ্যে কুরআনের এক কোটি পাণ্ডুলিপি ছাপানোর চুক্তি সাক্ষর হয়।

জানা গেছে, পবিত্র কুরআনের এ সব পাণ্ডুলিপি সব বয়সের মানুষের উপযোগী করেই ছাপানো হবে। বিভিন্ন সাইজে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উন্নতমানের কাগজে প্রিন্ট করা হবে এই এক কোটি পবিত্র আল-কুরআনের পাণ্ডুলিপি।

নূরানী পদ্ধতি: কুরআন শিক্ষায় বিপ্লবের ইতিহাস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ