বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

কারাগারে মুসলিম বন্দীদের সঙ্গে ইফতার করলো হিন্দু বন্দীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা  নিয়ে প্রতিবছরই ঘুরে আসে পবিত্র রমজান। সারা বিশ্বের মুসলমান এবং পৃখীবিবাসীর জন্য রমজান মাস রহমত, বরকত, নাজাত এবং সম্প্রীতি শিক্ষার মাস।

সম্প্রীতির মাস রমজানে ভারতের দিল্লির মুজফ্ফরনগর কারাগারে অনন্য সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলো কারাগারে বন্দী মুসলিমরা ও হিন্দু বন্দীরা। মঙ্গলবার মুজাফ্ফরনগর কারাগারে ১১৭৪ মুসলিম বন্দীদের সঙ্গে ইফতারি করেছে ৩২ জন হিন্দু বন্দীও।

এদিন ইফতারের জন্য জেলখানার  পক্ষ থেকে বন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। সবার জন্য দুধ এবং ড্রাই ফ্রুটসের ব্যবস্থা ছিল জেলের মধ্যেই। সেখানেই মুসলিম বন্দীদের সঙ্গে একসঙ্গে বসেই ইফতার করেছে হিন্দু বন্দীরাও।

সংবাদসংস্থা পিটিআই-এ খবর অনুযায়ী মুজফ্ফরনগর জেলে মোট ২৬০০ জন বন্দী রয়েছে। যার মধ্যে ১১৭৪ জনই মুসলিম। মুসলিম বন্দীদের সংখ্যাগরিষ্ঠতার জন্য রমজানের মাসে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতেই হত জেল কর্তৃপক্ষের। রোজাতে মুসলিম বন্দীদের সঙ্গে তাই যোগ দিয়েছিল বেশ কিছু হিন্দু বন্দীরাও।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ