বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউসুফ আল-কারযাভির সব বই নিষিদ্ধ করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ রকিব হাসান: সৌদি কাতার দ্বন্দ্বে এবার ড. ইউসুফ আল-কারযাভির সব কিতাবের উপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব।

সৌদি আরবের স্থানীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী সৌদি আরবের শিক্ষামন্ত্রী আহমাদ বিন মুহাম্মাদ আল-ঈসা এই খবরের সত্যতা স্বীকার করে বলেন, বিশ্বে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টীকারীদের পক্ষাবলম্বন করায় বিশিষ্ট দাঈ এই আলেমের সমস্ত কিতাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি শিক্ষা মন্ত্রনালয়।

তিনি বলেন , সৌদি আরবের কোন স্কুল কিংবা ইউনিভার্সিটিতে তার কোন কিতাব রাখা হবে না এবং সৌদি আরবের শিক্ষা ব্যবস্থায় তার কোন লেখা বা বই রাখা হবে না। যাতে করে সন্ত্রাসী কর্মকান্ডে সৌদি সন্তানেরা না জড়িয়ে পড়ে তাই এই পদক্ষেপ নিয়েছেন মন্ত্রণালয়।

সৌদি শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি শিক্ষাবোর্ডে একটি বিবৃতি পাঠিয়েছে, যাতে ইউসুফ আল কারযাভীর কিতাব পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া এবং লাইব্রেরি থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের ৫৯ জন ইসলামি স্কলার ও ১২ সংস্থার বিরুদ্ধে কাতারের পক্ষাবলম্বন করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগান দেয়ার অভিযোগ তুলে সৌদি আরব। সেই তালিকায় বিশ্বের বিশিষ্ট আলেম ও দাঈ ইউসুফ আল-কারযাভীর নামও রয়েছে।

সূত্র: কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ