সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

আল্লামা ফরীদ মাসঊদ! প্লিজ আপনার বোর্ডের নাম পরিবর্তন করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাহফিজ আবদুল্লাহ : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাসেবী প্রতিষ্ঠান। বাংলাদেশের কওমি মাদরাসার শিক্ষার মান উন্নয়নে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় এ বেসরকারি শিক্ষাবোর্ডটি দেশের আলেম-উলামা ও সাধারণ মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা ও পরিচিতি লাভ করেছে।

বাংলাদেশে বেফাক বলতে সাধারণ মানুষ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশকেই বোঝে। সম্প্রতি বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বা জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ড নামে আরেকটি শিক্ষাবোর্ড হয়েছে। এ বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

নব গঠিত এ বোর্ডের নামের সাথে বেফাক শব্দটি যুক্ত থাকায় সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে। আজ আওয়ার ইসলামে ‘বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার ফল প্রকাশ : মেধা তালিকার শীর্ষে যারা’ সংবাদ প্রকাশের পর আমি নিজে এবং আরও অনেকেই তা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের রেজাল্ট মনে করে বিভ্রান্ত হন। আমরা চাই মানুষ এ বিভ্রান্তি থেকে বেঁচে থাকুক।

বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার ফল প্রকাশ: মেধা তালিকায় শীর্ষে যারা

আমি ব্যক্তিগতভাবে মনে করি, নামের এ সমস্যা শুধু বিভ্রান্তি নয়; বিভক্তিরও লক্ষণ।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ একজন উদার ও বিচক্ষণ আলেম হিসেবেই পরিচিত। কিন্তু তিনি কেনো তার বোর্ডের নামের সাথে বেফাক শব্দটি জুড়ে দিলেন তা বোধগম্য নয়। তার কাছে আমার ও আমাদের বিনীত অনুরোধ থাকবে তিনি যেনো তার বোর্ডের নাম পরিবর্তন করে মানুষকে বিভ্রান্তির হাত থেকে রক্ষা করে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ