শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আল আকসা থেকে মেটাল ডিটেক্টর সরাচ্ছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবশেষে চাপের মুখে আল আকসায় বসানো মেটাল ডিটেক্টর সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিতে এগুলো বসানো হয়েছিল। তবে বিশ্বব্যাপী অব্যাহত চাপের মুখে ইসরায়েল তা সরাতে বাধ্য হচ্ছে। খবর বিবিসির।

আল আকসা মসজিদ থেকে মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়ার বিষয়ে মঙ্গলবার ভোট দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নিরাপত্তা পরিষদ।

ইসরায়েল দীর্ঘ দিন ধরে আল আকসা দখলে নিতে নানারকম কৌশল চালিয়ে আসছে। চলতি সপ্তাহে এ বিষয়ে নতুন এক আইন পাশ করা হলে উত্তেজনা সৃষ্টি হয়। ওআইসি, জাতিসংঘ সহ অনেক দেশ এর তীব্র নিন্দা জানায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার জন্যই মসজিদে মেটাল ডিটেক্টর বসানো হয়েছিল। কিন্তু তাদের এমন সিদ্ধান্তের কারণেই নতুন করে বিক্ষোভ-সংঘাত শুরু হয়েছে।

গত শুক্রবার পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি ফিলিস্তিনি নিহত হয়েছে। ওই একই দিনে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে তিন ইসরায়েলি নিহত ও একজন আহত হয়েছে।

 ১৯৮০র দশকে ফিলিস্তিনের জন্য লড়াই করেছিল যে বাংলাদেশি যোদ্ধারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ