শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সুন্নিদের বাদ দিয়েই রুহানির নতুন মন্ত্রিসভা; সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নারী ও সুন্নিদের বাদ দিয়েই নতুন মন্ত্রিসভার প্রস্তাব করেছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির। দ্বিতীয় মেয়াদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমিনির অনুমোদন পাওয়ার পর তিনি এ মন্ত্রিসভার প্রস্তাব করেন।

তার নতুন প্রস্তাবিত মন্ত্রিসভায় কোনো নারী এবং সংখ্যালঘু সুন্নি সদস্য না থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মঙ্গলবার এ মন্ত্রিসভার খসড়া প্রস্তাব প্রকাশিত হওয়ার পরপর দেশি ও বিদেশি মিডিয়া রুহানির তীব্র সমালোচনা শুরু হয়।

রুহানির ঘণিষ্ঠ হিসেবে পরিচিত শাহীনদুখত মাওলাভার্দি রুহানির সমালোচনা করে বলেন, মন্ত্রিসভায় নারী না থাকায় থাকায় প্রমাণিত হয় আমরা (নারীরা) মূল্যহীন।

ইরানের মোট জনগোষ্ঠির ১০ ভাগ সুন্নি সম্প্রদায়ের হলেও মন্ত্রিসভায় কোনো সুন্নি নেতার স্থান হয় নি। এজন্যও রুহানি সমালোচিত হচ্ছে।

এছাড়াও রুহানির প্রস্তাবিত মন্ত্রিসভার সমালোচনার অরেকটি দিক হলো মন্ত্রীদের গড় বয়স ৫৮ বছর। অর্থাৎ তরুণ নেতারা মন্ত্রিসভায় স্থান পায় নি।

অবশ্য রুহানির প্রস্তাবিত মন্ত্রিসভা কার্যকর হওয়ার জন্য সংসদের অনুমোদন নিতে হবে। সংসদে আলোচনার পর নতুন মন্ত্রিসভায় পরিবর্তনও আসতে পারে।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ