শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাবুলে শিয়া মসজিদে হামলা; ইমামসহ ১৪ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের মসজিদে বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুই পুলিশ রয়েছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এর খবর অনুযায়ী, আজ (শুক্রবার) জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা মসজিদে জড়ো হলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নাজিব দানিস জানান,  আহতদের মধ্যে আট পুলিশ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আত্মঘাতী বোমা হামলা চালানোর পর হামলাকোরীদের আরো কয়েকজন মসজিদের ভেতরে প্রবেশ করে এবং পুলিশের সঙ্গে গুলি বিনিময় শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ত্রাসীরা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তারপর মসজিদে ঢোকে। মসজিদে ঢুকে তারা দ্রুত গুলি করে ও ছুরি মেরে মুসল্লিদের হতাহত করতে থাকে। এ ঘটনায় মসজিদের ইমামও নিহত হয়েছেন।এখন পর‌্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ