শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারত সরকারের রোহিঙ্গা শরণার্থী বহিষ্কারের সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্প্রতি 'অবৈধভাবে' বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে দেশ থেকে বের করে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে দু’জন রোহিঙ্গা অভিবাসীর পক্ষ থেকে পিটিশনে দায়ের করা হয়। তাতে বলা হয়েছে, মিয়ানমারে তারা মামলার মুখোমুখি হচ্ছেন এবং তাদের সেখানে ফেরত পাঠানো হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে।

ভারতীয় গনমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইনজীবী প্রশান্ত ভূষণের এ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির সমন্বিত বেঞ্চ এ ব্যাপারে দ্রুত শুনানিতে সম্মত হয়েছে। প্রশান্ত ভূষণ শুনানির জন্য আদালতে হলফনামা দিয়েছিলেন।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে গত ১৮ আগস্ট সপ্রণোদিত হয়ে এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নোটিশ পাঠিয়েছে। এবং স্বরাষ্ট্র সচিবকে এ ব্যাপারে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়। পাশাপাশি জাতিসংঘের পক্ষ থেকেও রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর ভারতীয় পরিকল্পনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ