শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এবার ভারতে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের বিজেপিশাসিত হরিয়ানায় ঈদের দিন রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। মহিষ কুরবানিকে কেন্দ্র করে বিবাদের জেরে তাদেরকে ওপর এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা থেকে নারীরাদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ফরিদাবাদ জেলার বল্লভগড় এলাকার মুজেরি গ্রামে বসবাসরত রোহিঙ্গারা মহিষ কুরবানির চেষ্টা করলে তাদের উপরে দুর্বৃত্তরা হামলা চালায়।এই গ্রামে ৪৫ টি মুসলিম পরিবার বাস করে।

সাকির নামের স্থানীয় এক রোহিঙ্গার মুসলিমের বরাত দিয়ে পার্সটুডে জানায়, এলাকার লোকজন কুরবানির জন্য বেঁধে রাখা পশু খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে। তখন রোহিঙ্গারা দুর্বৃত্তদের বলে, ’ওই পশু কুরবানির জন্য আমরা কিনে এনেছি।’

বিতর্ক যাতে না বাড়ে সেজন্য রোহিঙ্গারা বলে, ’শনিবার আমরা একে বাজারে বিক্রি করে দেবো।’ কিন্তু তা সত্ত্বেও শনিবার সকালে ১৫/২০ জনের একটি দল এসে তাদেরকে মারধর করে এবং নারীদের পোশাক পর্যন্ত ছিঁড়ে দেয়।’

মুহাম্মদ জামিল নামে এক রোহিঙ্গা মুসলিম বলেন, তাদের পরিবারের নারীদেরও বেদম মারধর করা হয়েছে। দু’জন নারীর শ্লীলতাহানিও করা হয়েছে।

ওই ঘটনায় অন্য মুসলিমরা বলেন, হামলাকারীরা চার জনকে অপহরণ করে পাশের একটি জঙ্গলে নিয়ে লাঠি ও রড দিয়ে আঘাত করে তাদের।

ওই ঘটনায় আহতরা চলাফেরা করতে পারছেন না। আহত চার জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরে তাদের ছেড়ে দেয়া হয়।

বল্লভগড় সদর থানার পক্ষ থেকে অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩/১৪৭/১৪৮/১৪৯ এবং ৩৭৯ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, ওই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে। পুলিশ ঘটনাস্থলে মহিষ জবাইয়ের কথা অস্বীকার করেছে।সূত্র- পার্সটুডে

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ