শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চিকিৎসা কাজে অবহেলায় রোহিঙ্গাদের হাত-পায়ে পঁচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনাবাহিনীর বর্বর নির্যাতনে হাত পা হারানো কয়েকজন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।   পুলিশ পাহারার মধ্য দিয়েই এসব রোহিঙ্গাদের চিকিৎসা চলছে। তবে চিকিৎসা কাজে অবহেলার কারণে আহতদের ক্ষতস্থানে পচন ধরেছে। আহতরা হাত-পাসহ শরীরের নানা জায়গায় গভীর ক্ষত নিয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। এরই মধ্যে ক্ষতস্থানে পচন ধরায় গতকাল সোমবার(4 সেপ্টেম্বর ) দু’জনের পা কেটে ফেলতে হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নেওয়া রোহিঙ্গারা জানান, তাদের ব্যান্ডেজ পরিবর্তন, ড্রেসিং ঠিক সময়ে করা হচ্ছে না। সময়মতো ওষুধও দেওয়া হচ্ছে না। ক্ষতস্থানে ব্যান্ডেজের ওপর পোকা হাটছে। বিকট দুর্গন্ধে হাসপাতালে অন্য রকম পরিবেশ সৃষ্টি হয়েছে। যারা রোগিদের কাছে যাচ্ছেন তারাও নাকে কাপড় চেপে যাচ্ছেন।

গতকাল সোমবার সকালে আরও তিন রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- আব্দুল বারেক (২২), কলিমুল্লাহ (২৫) ও চান মিয়া (৩৫)। সবমিলে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪ রোহিঙ্গা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থার অবনতি হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ