শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গাদের ব্যাপারে তুরস্কের ভূমিকার প্রশংসা করলেন কারজাভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : রোহিঙ্গাদের জন্য তুরস্কের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, কাতার বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ ও ইসলামিক ষ্টাডিজ অনুষদের প্রাক্তন ডিন শায়খ ড. ইউসূফ আল কারযাভী।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য তুর্কি প্রেসিডেন্ট যে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করছেন তা খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমারা তাকে মোবারকবাদ জানাই। তুর্কি সাহায্য সংস্থার ভুমিকাও প্রশংসার দাবিদার।

গতকাল বৃহস্পতিবার রোহিঙ্গা মুসলিমদের জন্য কাজ করার আহবান জানিয়ে বিবৃতি দেন ‘আল ইত্তিহাদুল  আলামী লি উলায়িল মুসলিমী’ এর চেয়ারম্যান ড. কারজাভী।

তিনি বলেন, ‘ইসলামি সরকারগুলোর যে রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা রয়েছে, তাতে তারা ইচ্ছা করলেই এই সন্ত্রাসী সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারে। প্রয়োজন বোধে আন্তর্জাতিক সম্পর্ককেও কাজে লাগাতে পারে।’

তিনি বলেন, ‘ইসলাম আমাদেরকে মাজলুমের সাহায্যে এগিয়ে এসে জুলুম প্রতিহত করার শিক্ষা দেয়। যদিও তাতে যুদ্ধ পরিস্থিতি তৈরী হয়।’

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি বাংলাদেশে রোহিঙ্গাদেরকে দেখতে আসারও প্রশংসা করেন তিনি। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো যারা এব্যাপারে একদম চুপ তাদের ভূমিকার কঠোর সমালোচনা ও নিন্দা করেন।

কারজাভী বলেন, ‘আমরা ‘আল ইত্তিহাদুল  আলামী লি উলায়িল মুসলিমী’ এর পক্ষ থেকে মিয়ানমারের সমস্ত পৈশাচিক কাজের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যারা অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। ইসলামি সরকারগুলোকে রোহিঙ্গাদের জন্য কাজ করার আহবান জানাই।’

সূত্র : আনাদুল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ