শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

রোহিঙ্গা ইস্যুতে এরদোগানের বড় সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : রোহিঙ্গা ইস্যুতে ওআইসির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠক তুর্কি প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগানের বিশেষ সাফল্য হিসেবেই ঘোষণা করা হচ্ছে।

কাজাখাস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত ওআইসি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বিশেষ বৈঠকের উদ্যোগ নেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এবং শেষ পর্যন্ত তা সফলভাবে অনুষ্ঠিতও হয়।

বৈঠকে মুসলিম নেতারা মিয়ানমারে মুসলিম গণহত্যার তীব্র সমালোচনা করে একটি প্রস্তাব পাশ করেন। তারা অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধের আহবান জানান।

তারা মিয়ানমার সরকারকে জাতিসংঘের আনান কমিশনের সুপারিশ গ্রহণ এবং তা বাস্তবায়নের দাবি জানান।

বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘মুসলিম উম্মাহর ঐক্য এখন সময়ের দাবি। রোহিঙ্গা মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য একযোগে কাজ করতে হবে।’

বিশেষ বৈঠকের সভাপতি মামনুন হোসাইন বলেন, ‘আগামী প্রজন্মের উন্নতি ও ভবিষ্যত রক্ষার জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজ্ঞান-প্রযুক্তিতে মুসলিম উম্মাহর সোনালি যুগ ফিরিয়ে আনতে মুসলিম জাতিকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে।’

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ