বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

রোহিঙ্গা ইস্যুতে ফুলবাড়ীয়ায় ওরিয়েন্ট এসোসিয়েশনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জিল্লুর রহমান : রোহিঙ্গা মুসলমানদের উপর মায়ানমার সরকারের বর্বরোচিত হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণ এর প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওরিয়েন্ট স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে আজ ১১ সেপ্টেম্বর, সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানব বন্ধন হয়েছে।

আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুর রেজ্জাক, আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আব্দুল হাকিম, আদর্শ উচ্চ বিদ্যানিকেতন এর প্রধাণ শিক্ষক র, ই শামছ আল আসাদ (সোহেল), আছিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পরার মত।

মানব বন্ধনে বক্তারা চলমান রোহিঙ্গা ইস্যুতে প্রধাণ মন্ত্রীর মানবিক দৃষ্টিকোণের প্রশংসা করেছেন। সেই সাথে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া, মায়ানমারের নাগরিকত্ব প্রদানসহ স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ